।। ভর্তির নির্দেশিকা ।।
॥ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির বিজ্ঞপ্তি ॥
অনান্য বিদ্যালয় হতে যে সকল ছাত্র-ছাত্রী নয়াপুট সুধীর কুমার হাইস্কুলে পঞ্চম থেকে নবম শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক তাদের অভিভাবকদের অনুরোধ করা হচ্ছে :
১) আগামী ০৫-১১-২০২৫ থেকে ১৮-১১-২০২৫ নিম্নলিখিত লিঙ্ক / ওয়েবসাইট / পোর্টালে গিয়ে প্রয়োজনীয় তথ্যসহ online -এ ভর্তির ফর্ম পূরন করতে হবে ॥
২) ছাত্র-ছাত্রীর আধার কার্ডের জেরক্স ও জন্মের শংসাপত্রের জেরক্স সহ শুধুমাত্র বৈধ অভিভাবক এসে ১৯-১১-২০২৫ ও ২০-১১-২০২৫ তারিখ সকাল ১১ টা থেকে ২ .০০ টার মধ্যে বিদ্যালয় অফিসে এসে ভর্তি করাতে হবে প্রয়োজনীয় ভর্তি ফি প্রদান করে ॥ ছাত্র-ছাত্রীদের ভর্তির সময় উপস্থিতি বাধ্যতামূলক নয় ॥
৩) বিদ্যালয়ে অফিসে ভর্তির দিন জানিয়ে দেওয়া হবে মেরিট টেস্ট-এর নির্দিষ্ট তারিখ ও সময় ॥
৪) পূর্ববর্তী স্কুলে বর্তমান শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশের পর ০২ ও ০৩ জানুয়ারী ২০২৬ তারিখ সকাল ১১ টা থেকে ২.০০ টার মধ্যে বাংলার শিক্ষা পোর্টালের original Online T.C ও Mark Sheet এর জেরক্স জমা দিতে হবে ও বুকলিস্ট সহ বইপত্র বিদ্যালয় থেকে করতে হবে ॥
৫) ০৫-০১-২০২৬ সোমবার সকাল ১০.৩৫ মিনিটে ক্লাস শুরু হবে ॥
বি. দ্র . – দূরবর্তী ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক ছাত্রাবাস ও ছাত্রীনিবাসে থাকার ব্যবস্থা রয়েছে বিদ্যালয় ক্যাম্পাসে ॥
পঃ বঃ রাজ্যের গৃহীত শিক্ষানীতি (SEP-2023) -র নিরিখে পঃ বঃ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE) নবরূপে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ হতে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে প্রয়োগ করেছেন (Semester System) সেমিষ্টার পদ্ধতি-তে পঠন-পাঠন ও মূল্যায়ন ব্যবস্থা।
একনজরে
- একাদশ শ্রেণিতে – প্রথম ও দ্বিতীয় সেমিস্টার (Semester-I, Semester-II)
- দ্বাদশ শ্রেণিতে তৃতীয় ও চতুর্থ সেমিস্টার (Semester-III, Semester-IV)
Admission Now বোতাম-এ ক্লিক করলেই ভর্তির ফর্ম ( Admission Form) খুলে যাবে । এর পর প্রয়োজনীয় তথ্য পূরন করে তা সাবমিট ( submit ) করতে হবে ।
উল্লেখ্য সাবমিট করার পূর্বে ফর্মের ফি বাবদ ৫০/- ( পঞ্চাশ টাকা মাত্র ) ফর্মের সঙ্গে লিংক প্রদত্ত A/C number বা Online ফোন পে তে প্রদান করতে হবে ।
পাঠ্যক্রম (Curriculum)
- দুটি ভাষার বিষয় (বাংলা – ক, ইংরেজী – খ) (বাধ্যতামূলক)।
- তিনটি বাধ্যতামূলক নির্বাচনী বিষয় (Compulsory elective subjects)
- একটি ঐচ্ছিক নির্বাচনী বিষয় (Optional elective subject)
- প্রদত্ত যে কোন একটি সেট থেকে চারটি বিষয় বেছে নিতে হবে।
| SET – I | SET – II |
| Physics/Nutrition | Political Science / Biological Science |
| Chemistry / Geography | Nutrition |
| Mathematics | Sanskrit |
| Biological Science | History |
| Health & Physical Education / Modern Computer Application | Geography |
| Health & Physical Education / Modern Computer Application / ENVS (Environment Studies) |
